মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বাংলাদেশি ফারাহ আহমেদ বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ

Reporter Name
Update : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮:৩৪ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকের পর আরেকজন বাংলাদেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তার নাম ফারাহ আহমেদ। তাকে যুক্তরাষ্ট্রের ‘আন্ডার সেক্রেটারি অব রুরাল ডেভেলপমেন্ট’-এর ‘চিফ অফ স্টাফ’ পদে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগ ২১শে জানুয়ারি ওই পদে ফারাহ’র মনোনয়ন ঘোষণা করে। বাংলাদেশি পিতা-মাতার সন্তান ফারাহ’র কর্নেল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ও প্রিন্সটেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি রয়েছে। তার পিতা ড. মাতলুব আহমেদ, মাতা ড. ফেরদৌস আহমেদ- দুজনই যুক্তরাষ্ট্রে অধ্যাপনা করেন। অন্যদিকে তার নানা বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খান এবং মামা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলে জানা গেছে।
উল্লেখ্য, ফারাহ আহমেদ ছাড়াও একই সময়ে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে অন্যান্য পদে আরও ৫ জনকে নিয়োগ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, সে দেশের প্রশাসনে এত উচ্চ পদে কোনো বাংলাদেশি এবারই প্রথম নিয়োগ পেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host