সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহাসড়কে মহা যানজট

Reporter Name
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। বন্ধ ঘোষণা করা হয়েছে সব সরকারি-বেসরকারি অফিস, মার্কেট, বিপনিবিতান, গণপরিবহন ও ব্যাংকিং প্রতিষ্ঠান। লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো আগেই ছাড়ছে রাজধানী। দূরপাল্লার যান বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনে করে গ্রামের বাড়ি দিকে ছুটছে তারা। যে যেভাবে পারছে ঝুঁকি নিয়ে সেই গ্রামের বাড়ির দিকে ছুটছে।  আজ সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে তীব্র যানজট। অনেকটা ঈদের ছুটির মতো যানবাহনগুলো গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে।
এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে।

যাত্রীদের উপচে পড়া ভিড় এখন এই ঘাটে। এই রুটে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। মঙ্গলবার শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ বলেছে, ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যাত্রী ও যানবাহনের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন চাপ শুধু ঈদের সময়ই দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host