শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে বাবুই পাখির বাসা ভাঙ্গা ও ছানা নিধনের দায়ে ৩ জনকে কারাদন্ড

Reporter Name
Update : সোমবার, ১২ এপ্রিল, ২০২১, ১:০৩ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ক্ষেতের ধান নষ্ট করতে পারে এমন আশংকায় প্রায় দুই শতাধিক বাসা ভাঙ্গা ও ছানা নিধনের দায়ে তিন কৃষক কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমান আদালতে মাধ্যমে লুৎফর মোল্লা কে ১৫ দিন, সুনিল বেপারী কে ৭ দিন এবং সুনিল মিস্ত্রকে ৩ দিনের কারাদন্ড দেন। কারাদন্ড প্রাপ্ত আসামীদের সকলের বাড়ি ইন্দুরকানী উপজেলা ভবানীপুর গ্রামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, উদঘটিত ঘটনার পরিপেক্ষিতে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মতে নির্বিচারে বন্য প্রাণী হত্যার দায়ে বিভিন্ন মেয়াদে তিন জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি হুমায়ুন কবির জানান, বন্য প্রাণী সংরক্ষণ আইনে এ দন্ড ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে এবং দন্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শনিবার বিকেলে লুৎফর মোল্লা ও তার লোকজন নিয়ে ভবানীপুর গ্রামে ক্ষেতের ধান নষ্ট করতে পারে এমন আশংকায় জমির পাশে থাকা দুটি তালগাছ থেকে প্রায় দুই শতাধিক বাবুই পাখির বাসা ভেঙে পাখির ছানাগুলো মেরে ফেলে। বাসাগুলোতে থাকা অনেক পাখির ছানা ও ডিম রাস্তার পাশে, ডোবা, খাল ও ঝোপে ঝাড়ের মধ্যে পাখির ছানা গুলোকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host