রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সরকারি কর্মকর্তাদের ইরাক যেতে ভিসা লাগবে না

Reporter Name
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৫:২০ অপরাহ্ন

কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ইরাক যেতে ভিসা লাগবে না। বাংলাদেশ ও ইরাক সরকারের মধ্যে এ ধরনের ভিসা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা যেন কিছু কিছু ক্ষেত্রে ভিসা ছাড়া প্রবেশ করতে পারি সেজন্য বিভিন্ন দেশের সঙ্গে এমওইউ স্বাক্ষর করি। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে ২৮টি দেশের এ রকম চুক্তি আছে। ইরাকের সঙ্গে হলে ২৯টি দেশের সঙ্গে আমরা এ সুবিধা পাবো। প্রধানত কূটনৈতিক, অফিশিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীদের এ সুবিধা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host