শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশি জাহাজের জন্য ২২.৪৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ

Reporter Name
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৩৫ অপরাহ্ন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ২২.৮৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর দিকে জাহাজটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল। হামলায় ক্ষতিগ্রস্থ জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে পরিত্যক্ত করা হয়। এরপরই বীমাকারী সংস্থা টাইসারের কাছে বীমা নিয়ে আলোচনা শুরু করে সাধারন বীমা কর্পোরেশন। প্রাথমিকভাবে জাহাজটি সাধারন বীমা কর্পোরেশনের মাধ্যমে বীমা করা হয়েছিল এবং লয়েডস অফ লন্ডন ব্রোকার টাইসারের মাধ্যমে পুনঃবীমা করা হয়েছিল। এ খবর দিয়েছে স্প্ল্যাশ২৪৭।ডেনমার্কের ডেল্টা কর্পোরেশনের কাছে বাংলার সমৃদ্ধিকে ভাড়া দিয়েছিল শিপিং কর্পোরেশন। এরপর গত বছরের ২২শে ফেব্রুয়ারি ইউক্রেনে পৌঁছায় জাহাজটি। ইতালিতে নিজের গন্তব্যে পৌঁছানোর আগে ইউক্রেনের ওই বন্দর থেকে বল ক্লে নেয়ার কথা ছিল জাহাজটির। কিন্তু ২৪শে ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনের দনবাস ও খেরসন অঞ্চলে তাদের সামরিক অভিযান শুরু করে। প্রথম এক সপ্তাহেই তারা ইউক্রেনের শত শত কিলোমিটার এলাকা দখল করে নেয়।এর প্রভাবে ইউক্রেন তাদের বন্দরগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়। বন্দরে থাকা অবস্থায়ই ২রা মার্চ, আটকে থাকা জাহাজটিতে একটি রকেট আঘাত হানে যাতে এক নাবিক নিহত হন। কোন পক্ষ ওই রকেটটি ছুঁড়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
হামলার পরপরে বাকি ক্রু সদস্যরা জাহাজটিকে অলভিয়া বন্দরে রেখেই নিরাপদে রোমানিয়াতে গিয়ে পৌঁছায়। হামলায় জাহাজের নেভিগেশন ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণ থেকে আগুন ধরে যাওয়ায় জাহাজের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত বছরের মার্চ মাসেই সাধারন বীমার কাছে আবেদন করে শিপিং কর্পোরেশন। সেই আবেদনের প্রেক্ষিতে পুনঃবীমাকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ করে সাধারণ বীমা কর্পোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host