শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত? নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

রেমিট্যান্সের বাজারে সুবাতাস

Reporter Name
Update : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

একদিকে দেশের চলমান ডলার সংকটে পণ্য আমদানিতে এলসি (ঋণপত্র) খুলতে পারছেন না বলে অভিযোগ আমদানিকারকদের, অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে চলছে নানা সমালোচনা। এর মধ্যে সুখবর হচ্ছে, সুবাতাস বইছে প্রবাসী আয়ে।বুধবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যসূত্রে জানা গেছে, জানুয়ারির প্রথম ২০ দিনে ১৩১ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৬ কোটি ৫৭ লাখ ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।

এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২ কোটি ৮৬ লাখ ডলার। দৈনিক হিসাবে যার পরিমাণ ৭ কোটি ১৪ লাখ ডলার। গত মাসে মোট রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার। দৈনিক হিসাবে যার পরিমাণ ছিল ৫ কোটি ৪৮ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। এর পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এর পরের মাস সেপ্টেম্বরে এসে মাসের ব্যবধানে এক লাফে ৫০ কোটি ডলার রেমিট্যান্স কম আসে। ওই মাসে মোট প্রবাসী আয়ের হিসাব দাঁড়ায় ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার। অক্টোবরে আরেক দফা কমে মোট রেমিট্যান্স আসে ১৫২ কোটি ৫৫ লাখ ডলার।

পরে নভেম্বরে এসে আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে বৈধ চ্যানেলে পাঠানো প্রবাসীদের আয়ের পরিমাণ। এ মাসে মোট রেমিট্যান্স আসে ১৫৯ কোটি ৫২ লাখ ডলার। আর বিদায়ী বছরের শেষ মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৯৬ লাখ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host