শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আগামী নির্বাচন এই  নির্বাচন কমিশনের অধিনে হবে, শেখ হাসিনা রাষ্ট্র প্রধান থাকবে -শাজাহান খান

সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি, মাদারীপুর
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন

সুজন হোসেন রিফাত ,রাজৈর প্রতিনিধি’ মাদারীপুর : আঃ লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রীব  মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন.
আগামী নির্বাচন এই  নির্বাচন কমিশনের অধিনে হবে, শেখ হাসিনাই রাষ্ট্র প্রধান থাকবে, আপনাদের এই সমস্ত আশফালন দিয়ে কোন লাভ হবে না, অনেক চেষ্টা করেছেন,  ১৪ সালে নির্বাচনের সময়  আপনারা মানুষ হত্যা করেছেন, রিটার্নিং অফিসারকে হত্যা করেছেন ভোটারদের পায়ের রগ কেটে দিয়েছেন, ৫৮২টি স্কুল জ্বালিয়ে দিয়েছেন, ১৮ সালের নির্বাচনে বললেন আমরা নির্বাচনে যাবো না, তারপর গেলেন, ছয়জন জিতলেন, বললেন আমরা ওথ নেবো না, ওথ  নিলেন, তারপর বল্লো যে আমরা সংসদে যাবোনা, সংসদে গেলেন, বক্তৃতিতা করলেন, আবার এখন শুনি ওরা  পদত্যাগ করেছেন, এখন প্রশ্নটা হলো পদত্যাগ করে আপনারদের কোন লাভ হবে না, বরং আপনারা সংসদে থাকলে কথা বলতে পারতেন, এখন আপনাদের কথা কেউ শুনবেনা, আপনারা ব্যর্থ হয়েছেন, রাজনীতিতে আন্দোলনে আপনারা ব্যর্থ হয়েছেন।
মাদারীপুরের রাজৈরে ইশিবপুর ইউনিয়ন আঃ লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বিএনপির উদ্দেশ্য এসব কথা বলেন শাজাহান খান।
এর আগে ইশিবপুর ইউনিয়ন আঃ লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আঃ লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ হাই মুন্সি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আঃ  লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, সদস্য সাকিলুর রহমান সোহাগ তালুকদার, জেলা আঃ লীগের সাবেক কোষাধ্যক্ষ শিবু খান,  উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী,  উপজেলা আঃ লীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ,  সদর উপজেলার আঃ লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজ আকন, যুগ্ম আহবায়ক ফরিদা হাসান, সাবেক মহিলা ভাইস ও উপজেলা আঃ লীগের সদস্য  লিতা কুদ্দুসসহ প্রমূখ।
ইশিবপুর ইউনিয়ন আঃ লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে বর্তমান কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ১৬টি ফরম বিক্রি হয় এতে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে ১৩জন।


আপনার মতামত লিখুন :

One response to “আগামী নির্বাচন এই  নির্বাচন কমিশনের অধিনে হবে, শেখ হাসিনা রাষ্ট্র প্রধান থাকবে -শাজাহান খান”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host