মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১৩টি ঘর পুড়ে ছাই

মাসুদুজ্জামান লিটন, ভ্রাম্যমাণ প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ১২:২৭ অপরাহ্ন

 মাসুদুজ্জামান লিটন, ভ্রাম্যমান প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের বসতঘর সহ ১৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। পুড়েছে ঘরে রাখা কৃষিপণ্য ও কয়েক লক্ষ নগদ অর্থ। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের আবাইপুর গ্রামে। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়। শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে তারা সংবাদ পান আবাইপুর গ্রামের অগ্নিকান্ডের। ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। তারা ঘটনাস্থলে পৌছার আগেই রান্নু বিশ্বাস, রেজাউল বিশ্বাস, মিঠু বিশ্বাস, শ্রীমতি খাতুন, গরিবুল্লাহ, সাকা শেখ ও জোৎসা খাতুনের বসতঘর সহ ১৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে তিনি জানান। আগুনে ক্ষতিগ্রস্থদের ঘরের কৃষিপণ্য, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাই হয়। অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষতির কথা ফায়ার সার্ভিস জানালেও ক্ষতিগ্রস্থ্য রান্নু ও রেজাউল বলেন এ অগ্নিকান্ডে তাদের ২৫/৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তারা মাথা গোজার ঠাই পর্যন্ত হারিয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host