শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিশ্বজুড়ে পুলিশ স্টেশন বসাচ্ছে চীন: রিপোর্ট

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

বিশ্বজুড়ে পুলিশ স্টেশন স্থাপন করছে চীন! বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার চেষ্টায় এসব পুলিশ স্টেশন বসানো হচ্ছে বলে দাবি নিউইয়র্কভিত্তিক অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকা’র। খবর এনডিটিভির।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম রিপোর্টিকা’র প্রতিবেদনে বলা হয়, চীন এরইমধ্যে কানাডা, আয়ারল্যান্ডসহ বিশ্বের ২১টি দেশে অন্তত ৩০টি স্টেশন চালু করে ফেলেছে।

চীনের ‘পাবলিক সিকিউরিটি ব্যুরো’র (পিএসবি) সঙ্গে সম্পর্কিত এ স্টেশনগুলো। চীনের পক্ষ থেকেও এমন স্টেশন বসানোর কথা স্বীকার করা হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব স্টেশন আন্তর্জাতিক অপরাধ ও অভিযান চালাতে স্থাপন করা হয়েছে।

প্রতিবেদনমতে, কানাডার গ্রেটার টরোন্টো এলাকাতেই এ ধরনের অন্তত তিনটি স্টেশন চালু করা হয়েছে। এছাড়া স্টেশন বসানো হচ্ছে ইউক্রেন, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্যে।

তবে এগুলো সচরাচর পুলিশ স্টেশন বা থানার মতো নয়। মূলত চীনবিরোধী কর্মকাণ্ড দমাতে এসব পুলিশ স্টেশন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আছে। এগুলোর মাধ্যমে নির্দিষ্ট দেশগুলোর নির্বাচনেও প্রভাব বিস্তার করছে চীনা সরকার।

এনডিটিভি বলছে, এমন সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারকর্মীরা। চীনের শিনজিয়াংয়ে মুসলিম সংখ্যালঘু উইঘুর নিপীড়নসহ নানা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে যারা চীনা সরকারের বিরুদ্ধে সক্রিয়, তাদের দমনে এসব পুলিশ স্টেশন ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host