রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Reporter Name
Update : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৭:৪৩ পূর্বাহ্ন

সাভার প্রতিনিধি: সাভারে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই মাদ্রাসা শিক্ষকের নাম তৌহিদ বিন আজহার (৬৫)। তিনি হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, সাভারের আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় আবাসিক হুরে জান্নাত মহিলা ও নূরে মদিনা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। ১৫ জানুয়ারি ওই মাদ্রাসার ১১ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। ধর্ষণের শিকার শিশুটি সহপাঠীদের মাধ্যমে চিঠি বাবা-মাকে এই ঘটনা জানায়।

পরে বুধবার মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই শিশুর বাবা-মা।

ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।

ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে শুক্রবার আদালতে পাঠানোর কথা জানিয়েছেন আশুলিয়া থানার এস আই আল মামুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host