রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে হামলার আশঙ্কা, গণহারে ফ্লাইট বাতিল নিখোঁজ ছাত্রলীগ কর্মীর মরদেহ সেপটিক ট্যাংকে তারেক রহমান চট্টগ্রাম পৌঁছেছেন ঝিনাইদহ-২ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা পত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকদের সঙ্গে ডা. কাসফিয়া সালাম নির্ঝরের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য নতুন পে-স্কেল কার্যকর কবে?
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফকিরহাটে শহীদ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

পি কে অলোক, ফকিরহাট প্রতিনিধি
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১, ২:৫৩ অপরাহ্ন

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আট্টাকা স্পোটিং ক্লাব বনাম আট্টাকী যুব সংঘের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আট্টাকী যুব সংঘ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক জিয়াউর রহমান জিয়া। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহম্মেদ, সহযোগি ছিলেন মনির ঢালী, শেখ জসিম উদ্দিন ও লিপন বিশ্বাস। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা ও মডেল থানা পলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, সহকারি অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host