মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দেশে সাশ্রয়ী করোনার কিট উদ্ভাবন, ফলাফল ৪ ঘণ্টায়

Reporter Name
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১:০৭ অপরাহ্ন

প্রথমবারের মতো দেশে করোনাভাইরাস শনাক্তে আরটিপিসিআর কিট উদ্ভাবন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এটিকে উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

রোববার (৭ আগস্ট) রাজধানীর সায়েন্স ল্যাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিসিএসআইআর। প্রতিষ্ঠানটি জানায়, বিসিএসআইআরের বিজ্ঞানীদের দীর্ঘ এক বছরের গবেষণায় এ কিট উদ্ভাবন করা হয়েছে।

বর্তমানে আমদানি করা কিটে করোনাভাইরাস পরীক্ষায় ব্যয় হয় ৩ থেকে ৫ হাজার টাকা। বিসিএসআইআর জানায়, তাদের কিট দিয়ে পরীক্ষা করতে খরচ হবে ২৫০ টাকা। শুধু তাই নয়, করোনা শনাক্তকরণে বাজারে প্রচলিত কিটের চেয়ে নতুন এ কিটের ১০ গুণ বেশি সক্ষমতা রয়েছে বলেও দাবি তাদের।

অধিক সাশ্রয়ী এ নতুন কিটে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা যাবে বলে জানিয়েছেন গবেষকরা।

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ বলেন, ‘দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখের বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পরীক্ষার জন্য বিপুলসংখ্যক কিট আমদানি করতে হয়েছে। কিন্তু আমাদের উদ্ভাবিত কিটের মাধ্যমে নমুনা পরীক্ষা করে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘণ্টা। সেই সঙ্গে বিপুল অর্থও সাশ্রয় করা সম্ভব হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host