বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

 গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাননি !

Reporter Name
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১:৫০ অপরাহ্ন

দেশ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বান্ডুলা গুনাবর্ধনা। রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাননি বলেও দাবি করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় সরকারবিরোধী তীব্র আন্দোলনের জেরে গেল ১৩ জুলাই সপরিবারে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। তবে জনরোষের আশঙ্কায় সেখানেও আশ্রয় না মেলায়, পরদিন সিঙ্গাপুরে পাড়ি জমান শ্রীলঙ্কার সাবেক এ প্রেসিডেন্ট। এরপর থেকে সিঙ্গাপুরেই অবস্থান করছেন তিনি।

তবে শিগগিরই গোতাবায়া শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার মুখপাত্র বান্ডুলা গুনাবর্ধনা। মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে গোতাবায়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে যাননি দাবি করে বান্ডুলা বলেন, ‘তিনি (গোতাবায়া রাজাপাকসে) কোনো রাজনৈতিক আশ্রয়ে নেই। ব্যক্তিগত ভিসায় সিঙ্গাপুরে অবস্থান করছেন।’

তবে গোতাবায়া কবে নাগাদ দেশে ফিরতে পারেন সে বিষয়ে কোনো তথ্য মন্ত্রিসভার কাছে নেই বলে জানান বান্ডুলা গুনাবর্ধনা। তিনি বলেন, ‘আমার জানা মতে, গোতাবায়া দেশে ফিরে আসতে পারেন। তবে কবে ফিরবেন সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি লুকিয়ে নেই কিংবা পালিয়েও যাননি।’

এদিকে শ্রীলঙ্কায় কয়েক দশকের গৃহযুদ্ধে গোতাবায়া রাজাপাকসে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ এনে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থা।

গোতাবায়াকে এ অভিযোগের দায়ে গ্রেফতারের দাবিও জানিয়েছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রোজেক্ট (আইটিজেপি) নামের সংস্থাটি বলছে, ২০০৯ সালে গৃহযুদ্ধের সময় জেনেভা কনভেনশনের গুরুতর আইন লঙ্ঘন করেছিলেন গোতাবায়া রাজাপাকসে। সে সময় তিনি দেশটির প্রতিরক্ষাপ্রধান ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host