বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে পিতার হত্যাকারী ঘাতক ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৭:১৬ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পিতার হত্যাকারী ঘাতক ছেলে মফিজুল ইসলাম (৪০) কে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক মফিজুল ইসলাম সেজিয়া হলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের দ্বিতীয পুত্র।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, পিতাকে হত্যাকারী পলাতক আসামী মফিজুল ইসলাম পালিয়ে ভারতে চলে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান হত্যা মামলার আসামী মফিজুলকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুপুরে জমা-জমি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়ীতে আব্দুল মান্নানকে ছেলে মফিজুল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host