বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৫:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জেড এম সম্রাটসহ (৩৩) তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়ার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর কার্যালয়ের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দ ারের ছেলে জেড এম সম্রাট, সদর উপজেলার পশ্চিম মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে দ্বীন ইসলাম রাসেল এবং জুগিয়া এলাকার আবুল কালামের ছেলে ওসমান হাসান।
 

এ সময় কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সম্রাট দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনায় নিয়োজিত ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুষ্টিয়া শহরের মজমপুরে সম্রাটের অফিসে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তার অফিস থেকে চারটি ওয়াকিটকি সেট, একটি ওয়ান শুটার গান, আট রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়।
 
তিনি আরও বলেন, সম্রাটের বিরুদ্ধে কুষ্টিয়ায় একাধিক অস্ত্র, মাদক, চাঁদাবাজি, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। বর্তমানে সম্রাট কোন দলের কমিটিতে না থাকলেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এছাড়াও সম্রাট নিজেকে র‌্যাবের সোর্স বলে মজমপুরে অফিস খুলে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম ও তার বিরোধী পক্ষের লোকজনকে ধরে নিয়ে এসে নির্যাতন চালাত বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host