শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
লালমনিরহাট জেলা সহ ৬ জেলায় সার ডিলারের নিয়োগের অনিয়মের অভিযোগ ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল আশুলিয়া থেকে ১৩ বছর পর গ্রেপ্তার তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার: নানা প্রশ্ন সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৫

Reporter Name
Update : রবিবার, ২৬ জুন, ২০২২, ৭:০৭ অপরাহ্ন

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের ডাটা অনুযায়ী, ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ১১ হাজার ৭৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৯৭৩। এক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৫৭৬। এ সময়ে নতুন করে মারা গেছেন কমপক্ষে ২৫ জন। এ সংখ্যা নিয়ে করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ৯৯৯। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। মোট সংক্রমণের মধ্যে শতকরা ০.২১ ভাগ হলো এক্টিভ কেস। ২৪ ঘন্টায় সেখানে এক্টিভ কোভিড-১৯ বৃদ্ধি পেয়েছে ৭৯৭। প্রতিদিনের পজেটিভিটির শতকরা হার ২.৫৯।

সাপ্তাহিক হিসেবে পজেটিভের হার হলো ৩.২৫ ভাগ। টিকাদান কর্মসূচির আওতায় দেশজুড়ে এখন পর্যন্ত ১৯৭ কোটি ৮ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। ২০২০ সালের ৭ই আগস্ট সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ২০ লাখ। ২৩ শে আগস্ট ছাড়িয়ে যায় ৩০ লাখ। ৫ই সেপ্টেম্বরে এই সংখ্যা ছাড়িয়ে যায় ৪০ লাখ। ১৬ই সেপ্টেম্বর এই সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ লাখ। ২৮ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬০ লাখ। ১১ই অক্টোবর ৭০ লাখ। ২৯ শে অক্টোবর ৮০ লাখ। ২০ নভেম্বর ৯০ লাখ। ১৯ শে ডিসেম্বর এক কোটির ঘর অতিক্রম করে। ৪ঠা মে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়। গত বছর ২৩ শে মে ছাড়ায় তিন কোটির ঘর। এ বছর ২৫ শে মে চার কোটি ছাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host