সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির একসঙ্গে ১২ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন তরুণ বিজ্ঞানীদের টানা ১৫ বছর অর্থ সহায়তা দিচ্ছে চীন ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান প্রেসিডেন্টের হরিণাকুণ্ডুর ৮০ বিঘা জল-সাম্রাজ্যের সফল কারিগর রফিকুল মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসায় ড. জাফরুল্লাহ চৌধুরী

Reporter Name
Update : শনিবার, ২৫ জুন, ২০২২, ৭:০০ অপরাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আজকে জাতির এই সাহসী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

শনিবার (২৫ জুন) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ড. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী সিদ্ধান্ত নিয়ে জাতিকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। জাতি এতে গৌরবান্বিত। প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, যেমনটি তার বাবা প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন ৭ মার্চে। খুবই আনন্দ লাগছে।


তিনি বলেন, ১৯৭১ সালে ৭ মার্চের ছাড়া বাংলাদেশের কোনো ঐতিহাসিক মুহূর্তই আমি মিস করিনি, এটা আমার সৌভাগ্য। আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমার জীবনের একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। আজ জাতি হিসেবে আমাদের জন্য এক ঐতিহাসিক দিন, আমি আমার প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আরও মহানুভব হওয়ার জন্য। উনি ভালো কাজ অনেক করেছেন। ওনার সুস্বাস্থ্য কামনা করি। এখন আমাদের নজর দিতে হবে প্রান্তিক মানুষের দিকে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সবাই বলেছিল- এই সেতুর নাম হাসিনা সেতু করতে। উনি করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন।


ড. জাফরুল্লাহ আরও বলেন, আমাদের হিউমারটা কমে গেছে। আমার প্রধানমন্ত্রী হিউমার করে বলেছেন “চুবাবো-উঠাবো” এটাকে এত সিরিয়াসলি না নিলেও হতো। উচিত ছিল ওনাকে (খালেদা জিয়া) দাওয়াতটা দেয়া, জামিনটা দেয়া উচিত ছিল, ওনাদেরও আসাটা উচিত ।
 সেতু নিয়ে ড. জাফরুল্লাহ আরও বলেন, এই যে বিরাট কাজটা করেছে, আমাদের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রাকে সহজ করেছে ঠিক, কিন্তু এখানে বড়লোকদের লাভ হবে বেশি, গরিবদের কম। এ জন্য আমার দুটি অনুরোধ থাকবে। প্রথমত, অ্যাম্বুলেন্সকে টোল ফ্রি করে দিতে হবে। আর দ্বিতীয়ত, বিদেশিদের যে কোনো বাহন তা সে যেমন বাহনই হোক না কেন তাদের ডবল টোল দিতে হবে। কারণ, এটা আমাদের কষ্টার্জিত পয়সায় আমাদের শ্রমে তৈরি হয়েছে।

পদ্মা সেতুর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ড. জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। এ ছাড়া আমাদের শ্রমিক ভাই ও ইঞ্জিনিয়ার যাদের কঠোর পরিশ্রমে আমাদের পদ্মা সেতু নির্মিত হয়েছে তাদের সবাইকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host