মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১৮ জুন, ২০২২, ৬:৪৫ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত ১৬ জুন র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে একটি হত্যাচেষ্টা মামলার আসামীরা ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ওই তারিখ রাত ৯ ঘটিকার দিকে নলডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী একই গ্রামের মৃত জাহাতাব মন্ডলের ছেলে মোঃ তুহিন (২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
প্রসঙ্গত, গত ৪ জুন ঝিনাইদহ সদর থানার নলডাঙ্গা এলাকায় সামাজিক ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মোঃ তুহিনসহ তার সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে খুনের উদ্দেশ্যে মোঃ আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায়। এই এলোপাতাড়ি আঘাতে আব্দুর রাজ্জাক রক্তাক্ত ও গুরুতর জখম হয়।
এ বিষয়ে ভিকটিম আব্দুর রাজ্জাক বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে ১৭জুন ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host