রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে পেঁয়াজের বাম্পার ফলনে চাষী খুশি

পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৫:০৯ অপরাহ্ন

পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : মধুখালীতে পেঁয়াজের বাম্পার ফলনে চাষী খুশি কিন্তু পেঁয়াজের বাজার দর কম হওয়ায় লোকসানে চাষীদের মাথায় হাত। আমাদের দেশে সাধারনত  ৩ ধরনের পেঁয়াজ চাষ  হয়ে থাকে। হালি পেঁয়াাজ,মুড়িকাটা ও দানা পেঁয়াজ। সারা দেশের মধ্যে ফরিদপুর জেলা পেঁয়াজ চাষে সেরা।
ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে মধুখালী উপজেলা হচ্ছে দ্বিতীয় অবস্থানে। এ বছর প্রচুর পেঁয়াজ  উৎপাদন  হয়েছে মধুখালী উপজেলাতে। উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি  ইউনিয়নে কম বেশী পিয়াজের চাষ হয়ে থাকে।
উপজেলার  কোরকদি, জাহাপুর, রায়পুর, কামালদিয়া, , আড়পাড়া,  মেগচামী এবং ডুমাইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচুর পেঁয়াজ চাষের উর্বর জমি রয়েছে যে কারনে চাষও হয় বেশী। এ বছর মধুখালী উপজেলাতে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজের মৌসুম হওয়ায় বাজারে মূল্য কম।  চাষী পেঁয়াজের বাম্পার ফলনে খুশি হলেও দাম কম হওয়ায়  লোকসানে মাথায় হাত।
এ বছর পরপর ৩ দফায় পেঁয়াজ রোপন মৌসুমে বৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে পেঁয়াজ চাষীরা। সর্বোপরি পেঁয়াজ বীজ রোপনে  চাষী সক্ষম হলেও  দাম কমের জন্য চাষীরা লোকসানে আছেন। পেঁয়াজ বীজ রোপন , আবাদ ও ঘর পর্যন্ত  উঠাতে প্রতি মণ পেঁয়াজে খরচ হয়েছে ১১/১২শত টাকা। বিক্রয় হচ্ছে প্রতিমণ ৭/৮শত টাকা। লোকসানের মুখে ৪/৫শত টাকা মণপ্রতি। পেঁয়াজের বাম্পার ফলনে খুশি হলেও লোকসানে মাথায় হাত পেঁয়াজ চাষীদের
চাষী ভাইদের জন্য একটাই পরামর্শ নিজস্ব উদ্যোগে সংরক্ষন ও আড়তে যোগাযোগ করে দলবদ্ধ ভাবে পেঁয়াজ বিক্রয় করলে সঠিক দাম পাবেন ও লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host