শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফুলছড়ির চরাঞ্চলে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় একজন নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা জেলা প্রতিনিধি
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৫:৫৫ অপরাহ্ন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চর ডাকুমারী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোজাম্মেল হক (৪০) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার রাতে গাইবান্ধা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে চর ডাকুমারী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন মোজাম্মেল হক। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছেনপুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় মৃত মালেক উদ্দিনের ছেলে মোজাম্মেল হকের সাথে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সালাম সরদার ও লাল মিয়ার মধ্যে নদীতে জেগে উঠা চরের জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে উভয় পক্ষ সালিশী বৈঠকে বসেন। বৈঠকে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সালাম সরদার ও লাল মিয়ার পক্ষের লোকজনের হামলায় মোজাম্মেল হক (৪০), মজদার আলী (৩৫) ও আবুল হোসেন (৫৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় মোজাম্মেল হকের অবস্থা সংকটনাপন্ন হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে মোজাম্মেল হকের মৃত্যু হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সালাম সরদার ও লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লাশ ময়নাতন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host