শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

মহম্মদপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ৯:০৮ পূর্বাহ্ন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউািনয়নের চরযশোবন্তপুরে ২৮তম বার্ষিক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর বাংলা ১৬ ফাল্গুনে এই মেলাকে ঘিরে উৎসব আমেজে মেতে ওঠে এলাকার প্রায় ৫০টি গ্রামের সকল বয়াসের মানুষ। এ মেলায় মাছ-মাংশ, মিষ্টির দোকানসহ বাঁশ, বেত ও মৃৎশিল্পিদের তৈরী নানা রকম খেলনা ও প্রসাধনীর স্টল বসেছে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৪২ টি ঘোড়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। দুপুর ৩ ঘটিকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়। মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে চরযশোবন্তপুর মাঠ ও রাস্তার দু-পাশে হাজারো নারী-পুরুষ ও শিশু বৃদ্ধের উপচে পড়া ভিড় জমে।

প্রতিযোগিতায় ডুমরতলার নজির মোল্যা প্রমথ, খুলনার নিজাম দ্বিতীয় ও নওয়াপাড়ার শামচু তৃতীয় স্থান অধিকার করে। শেষে সন্ধ্যার পর মেলা কমিটির সভাপতি নিজাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন পলাশবাড়ীয়া ইউপি’র চেয়ারম্যান মো: রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক মো: শাহীদুল ইসলাম, ইউনুচ আলী শিকদার সহ কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host