রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
Update : রবিবার, ১৩ মার্চ, ২০২২, ৬:০৩ অপরাহ্ন

মাদারীপুর থেকে কাওসার আলম মিঠুঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একমাত্র অনার্স কলেজ কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজে ভর্তিকৃত অনার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ বাবু মৃনাল গাইন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এমপির প্রতিনিধি মাস্টার আব্দুস সালাম মাতুব্বর। উক্ত সভা সার্বিক ভাবে পরিচালনা করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাওসার আলম মিঠু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনার্স পাঠদানরত খন্ডকালীন শিক্ষক মোঃ আল-আমিন, শরীর চর্চা বিভাগের শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদির, ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক লিলি রানী বিশ^াস প্রমূখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নবীন শিক্ষার্থী বর্ষা খন্দকার, হৃদয় কর্মকার জীবন, ভূগোল বিভাগের প্রভাষক রবীন চন্দ্র কুন্ডু, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা বিশ^াস, অলিক মালো ও পারভিন আক্তার। নবীনদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন ছাত্র মামুন মৃধা ও সমাজ বিজ্ঞান বিভাগের নবীন ছাত্র রফিকুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি ও সভাপতি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host