বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে বরিশাল বিভাগীয় কমিশনার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : রবিবার, ৬ মার্চ, ২০২২, ৪:১৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : বরিশাল বিভাগীয় কমিশনার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ এর ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পিরোজপুরের পুলিশ সুপার মো: সাঈদুর রহমান পিপিএম সেবা, পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলমগীর খান আলো।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান বলেন তরুন সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। ক্রিকেট আমাদের একটি গৌরবের স্থান। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে ক্রিকেট আমাদের জন্য অনেক সম্মান বয়ে এনেছে। তরুনরা যাতে সন্ত্রাস, জঙ্গীবাদের চোরাগলিতে হারিয়ে না যায় তা প্রতিরোধে এদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন শেষে ‘ক’ গ্রুপের খেলায় অংশ নেয় পিরোজপুর জেলা দল বনাম বরিশাল জেলা দল। এসময় সার্বিক তত্বাবধায়নে ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। বরিশাল বিভাগের ৬ জেলার প্রত্যেকটি জেলা দল ‘ক’ ও ‘খ’ গ্রুপের এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

আগামী ৯ মার্চ সকাল ৯ ঘটিকায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host