রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ফরিদপুরের মধুখালীতে বীমা দিবসে  র‌্যালি ও আলোচনা সভা

পার্থ রায় মধুখালী উপজেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৯:০২ অপরাহ্ন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি:  “বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি শুরু করে ঢাকা-খুলনা মহাসড়ক ও রেলগেটসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
র‌্যালি পরবর্তীতে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বীমার প্রয়োজনীয়তা উপাস্থাপন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা,ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লি: এর মধুখালী শাখার ব্যবস্হাপক আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মধুখালী শাখার ব্যবস্থাপক স্বপন কুমার দে সহ  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host