শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

লালমনিরহাটে নার্সিং কলেজ থেকে এক ছাত্রের লাশ উদ্ধার,এটি হত্যা না আত্মহত্যা 

রকিবুল ইসলাম রুবেল, লালমনিরহাট
Update : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২, ৫:৪৬ অপরাহ্ন

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ১৫ ফেব্রুয়ারী দুপুরে নার্সিং ইন্সটিটিউটের আবাসিক ভবন থেকে আলামিন সরকার আবির(২০) নামে এক ছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত আলামিন সরকার আবির টাংগাইল জেলার ঘাটাইল থানার শহর গুপালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।আলামিন সরকার আবির লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউটের বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের ছাত্র।
লালমনিরহাট নার্সিং আবাসিকের ছাত্র ও পুলিশ সূত্রে জানা যায়,প্রতিদিনের মত আলামিন সরকার আবির সবার সাথে দুপুরে মসজিদে যোহরের নামাজ আদায় করে ৮০০ বর্গফুট আবাসিকের দোতলার রুমে প্রবেশ করে।পরে পাশের রুমের ছাত্ররা তার কোন সাড়া শব্দ না পেয়ে রুমে প্রবেশ করে দেখতে পায় আলামিন সরকার আবিরের মৃতদেহ ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায়  ঝুলে আছে।তারা থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ মৃতদেহটি দড়ি থেকে নামায়।কিন্তু মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় পা মাটির সাথে ছিল বলে সকলের সন্দেহ হয় এটি হত্যা না আত্মহত্যা।
লারমনিরহাট নার্সিং কলেজের অধ্যক্ষ ছাহেরা বেগম সাংবাদিকদের দেখে কোন বক্তব্য না দিয়ে কর্মস্থল ত্যাগ করেন।
সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন,লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করছি এটি আত্মহত্যা।তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃর্ত্যুর প্রকৃত কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host