বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

দিনাজপুরে ব্রিজের গার্ডার ভেঙে বাস খাদে, নিহত ২

Reporter Name
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

দিনাজপুরে ব্রিজের গার্ডার ভেঙে দূরপাল্লার যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- বাসযাত্রী হালিমা খাতুন (৫৫) ও বাসের সুপারভাইজার আব্দুল জলিল (৫০)।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পার্শ্বে ঢাকা থেকে হানিফ পরিবহন নামে দূরপাল্লার এই যাত্রীবাহী বাসটি দিনাজপুরে আসছিলো।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে চালকের তন্দ্রাভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহন বাসটি সকাল সাড়ে ৬টায় মোহনপুর ব্রিজ অতিক্রম করার সময় পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভিতর আটকে পড়া যাত্রীদের পাশাপাশি নারীসহ নিহত ২ জনের লাশ লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host