বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেল বিএসএফ

Reporter Name
Update : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৫:৫০ অপরাহ্ন

কমলগঞ্জের কাঠালকান্দি সীমান্ত থেকে বুধবার দুপুরে ৮ কাঠুরিয়াকে ভারতীয় বিএসএফ সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে কাঠালকান্দি পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার বিকালে ভারতীয় বিএসএফ এর হাতে কাঠালকান্দি এলাকার আলিক, আহাদ,আবদাল ও নজির সহ ৫ জন নির্যাতিত হওয়ার অভিযোগ উঠেছে। আহত এ ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে বুধবার দুপুরে কাঠালকান্দি সীমান্ত এলাকা থেকে ওয়াসিম, আবরোজ, মোস্তাকিন, সাজু, আরিফ, সফিক, ময়নুল সহ ৮ জনকে বিএসএফ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব কাঠালকান্দি গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গলস্থ বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার সাংবাদিকদের বলেন, গতকাল যাদের ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। আজকে যে ৮ জনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তারা ফিরে এসেছে বলে জেনেছি।এ বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host