বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আইজিপি কাপ কাবাডিতে নারী বিভাগে চ্যাম্পিয়ন ঝিনাইদহ টিমকে সংবর্ধনা

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৪:১৪ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির নারী বিভাগে চ্যাম্পিয়ন ঝিনাইদহ টিমকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। গতকাল বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের সংবর্ধনা প্রদাণ করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, কালচারাল অফিসার জসিম উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কাবাডিতে চ্যাম্পিয়ন ও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস হকিতে রৌপ্য পদক অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। গত ২ জানুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডিতে নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে চ্যাম্পিয়ন হয় ঝিনাইদহের মেয়েরা। এছাড়াও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী হকি প্রশিক্ষণে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host