শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ছাত্রলীগ নেতাসহ কুয়েটের ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

Reporter Name
Update : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ৩:৫৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক:  কুয়েটের শিক্ষক প্রফেসর ড. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

আজীবন বহিষ্কার হওয়া চার শিক্ষার্থী হলেন- সাদমান নাহিয়ান সেজান, হাসান আব্দুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক ও রিয়াজ খান নিলয়। এ ছাড়া ৭ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষ বহিষ্কার ও আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। এক শিক্ষার্থী এক শিক্ষাবর্ষ বহিষ্কার, ২২ শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষ স্থগিত বহিষ্কার ও ১০ শিক্ষার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট ৪৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মানসিক চাপ দেওয়ায় তার মৃত্যু হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিক্ষককে ক্যাম্পাসের ভেতরে পথরোধ করে শিক্ষার্থীরা তার রুমে নিয়ে যায়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা এ মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে আন্দোলন করে আসছিল।


পরে গত ৩ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভায়  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং পাঁচ সদস্যের  তদন্ত কমিটি গঠন করে। সিন্ডিকেটের ওই সভায় ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়; যা ২৩ ডিসেম্বরের আরেকটি জরুরি সভার মাধ্যমে ৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host