বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

ভেজাল চা দেখে খান

Reporter Name
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক:  দিনের শুরু হয় চায়ে চুমুক দিয়ে। অথচ সেই চা আসল না নকল তা নিয়ে আমরা ক’জনই বা আর চিন্তা করি! তাছাড়া এখন তো আবার চায়েরও রকমফের হয়। লিকার চা, দুধ চা, মশলা চা, গ্রিন টি আরও কত কী।

গলির মোড়ে মোড়ে চায়ের দোকান আর চা নিয়ে অসংখ্য বার ঘুরতে থাকা মিম বা ভিডিও দিয়েও টের পাওয়া যায় চায়ের প্রতি আমাদের ভক্তি কেমন অচলা। নিজেকে চাঙা রাখতে অনেকেই দিনে বারবার চা খান। ফলে কোনো চায়ে কিছু ক্ষতিকারক রাসায়নিক উপাদান মেশানো রয়েছে কি না সেটা জানা কিন্তু খুব জরুরি।

জানা যায়, বাজারে বিভিন্ন রাসায়নিক দেওয়া নানা রঙের নানান চায়ের বিক্রি ইদানীং বেশ বেড়েছে। এদিকে খাঁটি দার্জিলিং চা এক কোটি কিলোর বেশি উৎপন্ন হয় না ভারতে, অথচ বাজারে বিক্রি হয় প্রায় এর চারগুণ। নিম্ন গুণমানের চা-পাতা বাজারে বেশি বিক্রির জন্য এমন অনেক বহিরাগত উপাদান ব্যবহার করা হয় যা খাদ্য নিরাপত্তা এবং গুণমান দপ্তরের কর্তৃপক্ষের সমীক্ষা অনুযায়ী নিষিদ্ধ। যেমন কালো চা-তে অনেক সময় কালো সিসা ব্যবহার করা হয় বলে জানা যায়। এই একই শিসা ব্যবহার করা হয় পেনসিলে। তবুও ভেজাল চায়ের বাজার চলছে রমরম করে।
 
কিন্তু ভেজাল এই সব চা সম্পর্কে সতর্ক না হলে ভবিষ্যতে কঠিন কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। ভেজাল চা সহজে চিনে নেওয়ার জন্য চা বোর্ড জানিয়েছে সহজ কিছু উপায়। আসুন জেনে নেই সে সর্ম্পকে-* একটি ফিল্টার কাগজের ওপর অল্প চায়ের পাতা ছড়িয়ে দিন।
* ভিজিয়ে নেওয়ার জন্য কাগজের ওপর অল্প জল ছিটিয়ে নিন।
* এবার কাগজটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন।
* এবার আলোর সামনে ধরে কাগজের দাগগুলোকে ভালো করে পরীক্ষা করুন।
* ভেজাল চা কাগজের ওপর কাল বা খয়েরি দাগ ফেলবে, অথচ আসল চা কাগজের উপর কোনো দাগ ফেলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host