বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নড়াইলে ‘পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্টে   অনুষ্ঠিত

রেজাউল হক নড়াইল জেলা প্রতিনিধি
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ৫:০৬ অপরাহ্ন

রেজাউল হক নড়াইল জেলা প্রতিনিধি:  ৩ ডিসেম্বর শুক্রবার দুপুর ২ টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্টে  – ২০২১’ অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টে  নড়াইল পুলিশ অফিস ক্রিকেট একাদশ ও পুলিশ লাইন্স ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় নড়াইল পুলিশ লাইন্স ক্রিকেট একাদশকে ০৫ (পাঁচ) উইকেটে হারিয়ে পুলিশ অফিস একাদশ চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি প্রবীর কুমার রায়, পিপিএম(বার), পুলিশ সুপার, নড়াইল মহোদয় তার বক্তব্যে বলেন, ডিউটির পাশাপাশি খেলাধুলা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি ঘটায়। তাই ফিটনেস ও কর্ম ক্ষমতা ধরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এছাড়া নিজেকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামান পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host