রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন 

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ২:৫০ অপরাহ্ন

সনতচক্রবর্ত্তী  (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোদাচ্ছের হোসেন, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল শিকদার প্রমুখ।
জানা যায়, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপজেলার মোট ৫৬ হাজার ৮১৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। এর মধ্যে ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০ হাজার ৭০০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে ভরাপেটে এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। একই সাথে পরিবারের অন্য সদস্যদেরও নিজ ব্যবস্থাপনায় কৃমিনাশক ওষুধ ভরাপেটে সেবন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host