মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা শৈলকুপায় রাতের আঁধারে মাদরাসায় নিয়োগ পরীক্ষা, এলাকাবাসীর প্রতিরোধ শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, লাল কার্ড প্রদর্শন লালমনিরহাট ২ আসনে জনতার দলের প্রার্থীর মতবিনিময় সভা  ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ, কী কথা হলো? স্টারলিংক ইন্টারনেট যেভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ উত্তরায় ভবনে আগুন, নিহত ৩ ঋণ খেলাপির দায়ে হরিণাকুণ্ডুর এক প্রাইমারি শিক্ষক কারাগারে হরিণাকুণ্ডুতে র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

কুড়িগ্রামে মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে ১ জন গ্রেফতার

Reporter Name
Update : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

হাফিজ সেলিম , কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে ভুয়া মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ডসহ প্রতারণার বিভিন্ন কাজগপত্র উদ্ধার করা হয়েছে।
(১৯ ফেব্রুয়ারী) শুক্রবার মধ্যরাতে রাজারহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র মুশরুত নাখেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভুয়া মেজর এর নাম  মাইদুল ইসলাম সে রাজারহাট উপজেলা মুসরুত নাখেন্দা গ্রামের মোঃ মকবুল হোসেনের পুত্র বলে পুলিশ নিশ্চিত করেছে ।
পুলিশসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আটককৃত ব্যক্তি নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে কুমিল্লার এক যুবকের কাছ থেকে ৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় । সে দীর্ঘদিন ধরে সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশী লোকজনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করছিলো। এমনকি সে নিজেকে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন পরিচয়ে উপস্থাপন করত।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার জানান, গ্রেফতারকৃত ভুয়া মেজর মাঈদুল ইসলাম কুমিল্লার এক যুবককের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে ৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেবার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজারহাট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host