বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বঙ্গবন্ধু জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় ঝিনাইদহের ১৩টি পদক অর্জণ

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ৪:৩০ অপরাহ্ন

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টারঃ ঢাকায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেক “বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ১৩ টি পদক অর্জণ করেছে ঝিনাইদহের পুর্বাঞ্চল সুইমিং ক্লাব ও ক্রীড়া সংস্থার ১১ জন সাতারু।
সম্প্রতি ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের পুর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য তরিকুল ইসলাম জানান, সাঁতার প্রতিযোগিতায় ঝিনাইদহের ১১ জন সাঁতারু অংশগ্রহণ করে। সারাদেশের বিভিন্ন জেলা ও ক্লাব থেকে ৬ শতাধিক সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেয়। খেলায় ঝিনাইদহ জেলা সারাদেশের মধ্যে ৬ষ্ঠ স্থান অর্জন করে।
তিনি আরও জানান, পুর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাতারু বৈশাখী খাতুন ১ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ, তিশা খাতুন ১ টি স্বর্ণ, তিন্নি খাতুন ১ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ ও জেলা ক্রীড়া সংস্থার সাঁতারু মিথিলা খাতুন ১ টি স্বর্ণ ও ২ টি রৌপ্য পদক অর্জন করেছে। ঝিনাইদহের এই টিমের কোচ’র দ্বায়িত্ব ছিলেন ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক সুরাইয়া বেগম। ঝিনাইদহের সাঁতারুদের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host