শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বেয়ালমারীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের কমিটি গঠন

Reporter Name
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৪:৪৫ অপরাহ্ন

সনত চক বর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের  বোয়ালমারীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
 ৫ দফা দাবী পূরণের লক্ষে ১২ ফেব্রুয়ারি  শুক্রবার বেলা ১১টায় বোয়ালমারী জর্জ একাডেমী চত্বরে মো. আব্দুল খালেক কে সভাপতি ও আব্দুল্লাহ আল শামীমকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শামীম জানান-
মূলত ৫ দফা দাবী বাস্তবায়ন আমাদের লক্ষ্য, দাবি গুলো হচ্ছে-
১। ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম গ্রেড ১১ তম প্রদান করতে হবে এবং শিক্ষার্থী সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে।
২। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার করতে হবে এবং পেশাগত উন্নয়ন কম্পিউটার সহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
৩। শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরীবিধি -২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করতে হবে।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্ততে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে এবং
৫। সকল এম,পি,ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
বর্ণিত দাবীসমূহ অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য জোর দাবী জানান বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সংশ্লিষ্ট সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host