শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতেও কাজ করে যাবে : সুজন হোসেন রিফাত পিরোজপুরে ‎নিখোঁজের ৩ দিন পরে শিশুর বস্তাভর্তি লাশ উদ্ধার : চাচা সহ গ্রেপ্তার ৪ ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে ভারতের রাজ্যসভা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কারাবন্দিদের প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি একটি গোষ্ঠী নির্বাচন বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে : তারেক রহমান
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সিরিজ জয় বঙ্গবন্ধুকে উৎসর্গ করল ক্রিকেট দল

Reporter Name
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ৭:৩৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক:  অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল টাইগাররা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের রীতিমতো ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল।

অজিবধের এই সিরিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে উৎসর্গ করেছে মাহমুদউল্লাহ বাহিনী। সোমবার সিরিজ শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে এই সিরিজ জয় আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে উৎসর্গ করছি।

পাঁচ ম্যাচের এই সিরিজের অফিসিয়াল নাম ছিল, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ ২০২১, বাংলাদেশ-অস্ট্রেলিয়া।’ নানা শর্তের বেড়াজালে ঘেরা এই সিরিজ শুরু হয় ৩ আগস্ট, শেষ হলো ৯ আগস্ট। এক সপ্তাহেরও কম ব্যবধানে সিরিজটির শুরু থেকেই কর্তৃত্ব দেখিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে জেতে ২৩ রানে, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ও তৃতীয় ম্যাচে ১০ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে আবারো ৬০ রানে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। অজিরা তাদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন ৬২ রানে অলআউট হয়। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬২ রানে গুটিয়ে যায় ক্যাঙ্গারুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host