বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী

Reporter Name
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৬:২৮ অপরাহ্ন

উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই।

তিনি বলেন, দ্রুততার সাথে এটি করতে পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের কোনো বয়সের বাধা থাকবে না।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাধ্যমিকে যে সংখ্যায় পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে। তাই মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি খাকবে।


মন্ত্রী বলেন, বিজ্ঞান নিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে ভীতি কাজ করে। উপযুক্ত শিক্ষকের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন কারিকুলামে পড়ে-বুঝেই পরের ক্লাসে যেতে হবে। কেউ পারবে না বলে শিক্ষক তাকে বিজ্ঞান বিভাগে পড়া থেকে বঞ্চিত করবে সে পরিস্থিতি থাকছে না।


আপনার মতামত লিখুন :

One response to “বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বয়সের বাধা থাকা উচিত নয়: শিক্ষামন্ত্রী”

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.info/register/person?ref=JW3W4Y3A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host