মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিলেন

Reporter Name
Update : শনিবার, ৪ জুন, ২০২২, ১২:৪২ অপরাহ্ন

পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, কারও ভুলে যাওয়া উচিৎ নয় যে, পরিস্থিতি বিবেচনায় পরমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে রাশিয়া। তবে এরপরই কিছুটা সামলে মেদভেদেভ বলেন, কেউই পরমাণু যুদ্ধ চায় না। এ খবর দিয়েছে রাশিয়া টুডে।
খবরে জানানো হয়, ইউক্রেনে অভিযান শুরু পর আধুনিক ইতিহাসে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক সবথেকে খারাপ অবস্থায় রয়েছে। রাশিয়াকে পরাস্ত করতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রুশবিরোধী নিষেধাজ্ঞার পাশাপাশি তারা ইউক্রেনকে ঢেলে সাহায্য পাঠাচ্ছে। বানের জলের মতো অস্ত্র ঢুকছে ইউক্রেনে। এ নিয়ে পশ্চিমাদের সতর্ক করেছে মস্কো। একাধিকবার ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তারপরেও ইউক্রেনকে এখন দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
এমন প্রেক্ষিতে আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু বোমা ব্যবহারের কথা আনেন মেদভেদেভ।তিনি বলেন, আমি কাউকে ভয় পাওয়াতে চাই না। কিন্তু মানুষ ভাবছে এর ব্যবহার অসম্ভব। আসলে তারা ভুল করছে। এর আগেও বিশ্ব পরমাণু বোমার ব্যবহার দেখেছে। আমেরিকানরাই এই বোমা ব্যবহার করেছে। মেদভেদেভ আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট এখন পরিস্থিতি বিবেচনা করে পরমাণু হামলার নির্দেশ দিতে পারেন। রাশিয়া যদি আক্রমণের শিকার হয় তাহলে পরমাণু হামলা অসম্ভব নয়। যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তাদেরকে এই বাস্তবতার কথা মাথায় রাখা উচিৎ বলে পরামর্শ দেন মেদভেদেভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host