রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ পিতার শেষ বিদায়েও আড়ালেই মোজতবা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, খাদ্য-বিশুদ্ধ পানির সংকট ৩টি নতুন উপজেলা ও ১টি থানা অনুমোদন খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান রাজধানীতে সিআইডির হাতে ছিনতাইকারী গ্রেফতার
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন ও জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ১০:১২ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন শেষে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্ঠি  সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকেল ৩টায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক – এম,পি বৈকালিক স্বাস্থ্য সেবার ভার্চুয়াল উদ্ধোধন করেন। পরে “মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য নিয়ে ৭-১৩ জুন সপ্তাহব্যাপী মাতৃস্বাস্থ্য ও পুষ্টি, প্রাথমিক বিদ্যালয় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এতিমখানায় খাদ্য বিতরণ, প্রবীন মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য চেকআপ এবং পুষ্টি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, ডাঃ মাসুদ রানা, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ডাঃ সাদিয়া ইসলাম সহ উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host