সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত মাদক সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে: জাহান্দার আলী মিয়া এমপি আদালতে বিচারকের সামনে আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি কুড়িগ্রামের উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের আদিতমারীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপায় স্কুল শিক্ষার্থীদের স্বপ্নের চিঠির বক্স উদ্বোধন রুশ হামলায় নিহত ৭৮: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জেলেনস্কির
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে আরও সম্পৃক্ত করতে পিরোজপুরে ‘ক্যাশলেস পিরোজপুর’ শীর্ষক ডিজিটাল ব্যাংকিং ও বাংলা QR কোড বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) পিরোজপুর টাউন ক্লাবের দ্বিতীয় তলার হলরুমে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ এবং পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করা সম্ভব। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতে বাংলা QR কোডসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। একই সঙ্গে টাউন ক্লাব চত্বরে দুই দিনব্যাপী একটি অস্থায়ী ডিজিটাল ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়।
বুথে পূবালী ব্যাংক পিএলসি-এর আধুনিক ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের ধারণা দেওয়া হচ্ছে। এছাড়া বাংলা QR Code, PI Internet Banking, Credit ও Debit Card সেবা এবং e-KYC-এর মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলাসহ বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host