রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আমার সাথে যাদের ছবি আছে-আলকামা সিদ্দিকী

আলকামা সিদ্দিকী
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন

আমার সাথে যাদের ছবি আছে
আলকামা সিদ্দিকী
আমার সাথে যাদের ছবি আছে, একজন স্বপ্নবাজ কবি,
গ্রামের জুনিয়র স্কুলের বাংলার অবৈতনিক টিচার,
মাঝে মাঝে বের হওয়া মফস্বলি সাপ্তাহিকীর সৌখিন রিপোর্টার,
প্রায় মরে যাওয়া বামপন্থী পার্টির থানা প্রধান।
.
সেলফি না, ক্যামেরায় তোলা। তখন প্রেমিকার পত্রের মতই
আক্রা আর দুর্লভ ছিল, ছিল দামী একটা ছবি খুব,
উত্তরাধিকারে পাওয়া সম্পদের চেয়েও ঢের বেশি
মহার্ঘ ছিল প্রেমিকের ঘাড়ে মাথা রেখে তোলা একটা ছবির মালিকানা।
গোপন পূণ্যের মতো পবিত্র ছিল সেকালের সাদাকালো ছবি,
বিশ্বাস সমর্পণ করে তোলা সেইসব প্রাণোজ্জ্বল ছবি।
.
ছবিগুলো কালের নোনা নিশ্বাসে ভিজতে ভিজতে
কল্পনার উন্মুক্ত বিশাল ক্যানভাসের বিমূর্ত চিত্রকলা হয়ে গেছে।
.
তারা কেউ বিখ্যাত হয় নি, আমার মতোই, তারা
অধুনাতনী কারও মতলববাজির উদ্ভট সেলফিতে ফুটে
ওঠে নি বিকৃত মুখে তাই। তবুও, আমি জানি তারা
যে-সব মুখে হাসির রেখা ফুটাত, তারা কেউ অন্য কিছু নয়,
প্রাণের স্পর্শে প্রাণ জাগিয়েছিল।
স্বপ্নের বীজ বুনেছিল, সে-বীজের অঙ্কুরিত হবার স্বপ্ন খুঁজতে আমরা এখনো কবিতা পড়ি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host