মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন,মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা ঢাকার মিরপুৃর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চল বালিকা কাবাডি দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য শৈলকুপার জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। তার এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন এক গর্বের অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
তিন শিক্ষার্থীর এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো.নোমান হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
তারা আশা প্রকাশ করেন,এ ধরনের অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ঝিনাইদহের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন, প্রত্যন্ত এলাকার একটি বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য নয়,পুরো শৈলকুপা ও ঝিনাইদহ জেলার জন্যই গর্বের বিষয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host