বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোন কোন রুটে চলবে পিংক বাস, ভাড়া কত? নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি লতিফ সিদ্দিকী গ্রেপ্তার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী মার্কিন হামলার জবাবে ইরানের ব্যাপক পাল্টা আঘাত রাজধানীর ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য,পরিবারের ক্ষোভ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
0-4480x2016-0-0-{}-0-12#

পিরোজপুর প্রতিনিধি : মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে টাউন হল সভার আয়োজন করেছে র‍্যাব-৮, বরিশাল। আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান (পিপিএম-সেবা), পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজের জন্য উদ্বেগজনক। এসব অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতাই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতাও প্রয়োজন।
উন্মুক্ত মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, তরুণদের বিভিন্ন ঝুঁকি এবং সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। তারা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
সভা শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host