মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ শাহানুর আলম, স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পতিত পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভেড়াখালী গ্রামের মখলেছুর রহমান ঝন্টু মাস্টারের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত মুরাদ আলীর সন্তান সাদুল্লা ওরফে দোলা (৪০) এর বলে জানিয়েছে স্বজনরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোড়াখালী গ্রামের একটি পতিত পুকুরের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুকুরে খোঁজাখুজি করার পর একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি  উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দোলার স্বজনরা জানান, গত তিনদিন আগে সে বাড়ি থেকে হারিয়ে গেছে, বহু খোজাখুজির পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। তারা আরও বলেন মাঝে মাঝে সে এরকম হারিয়ে যেত পরে আবার কয়েকদিন পরে বাড়ি ফিরে আসত। এবার আর আসেনি। তার মৃগী রোগ ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানাগেছে। ধারণা করা হচ্ছে গত তিনদিন আগে বাতাবি লেবু পাড়তে গিয়ে সে পুকুরে পড়ে গিয়েছিল। তবে কখন পানিতে পড়েছিল তা এখনো সঠিক করে জানা সম্ভব হয়নি। এব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন দৌলতপুর ইউনিয়নের ভোড়াখালী গ্রামের একটি পরিত্যাক্ত পুকুর থেকে সাদুল্লা @ দোল্লা (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি পার্শবর্তী রাধানগর গ্রামে। মরদেহটি পোষ্টমর্টামের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
Theme Created By Uttoron Host