সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু শৈলকুপায় অবৈধ ভাবে পাচারের সময় ১হাজার কেজি সার জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ হরিণাকুণ্ডুতে পতিত পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার সাভারে পুলিশ হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী মহেশপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে বাবা নিহত হরিণাকুণ্ডুতে আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

প্রজাতন্ত্র নয় জনগণতান্ত্রিক জেহাদ-মহীতোষ গায়েন

মহীতোষ গায়েন
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১:৪০ অপরাহ্ন

প্রজাতন্ত্র নয় জনগণতান্ত্রিক জেহাদ
মহীতোষ গায়েন
‘রাজা’ ও ‘প্রজা’ শব্দ দু’টি এখন অচল পয়সার মত,
প্রভূ-ভৃত্যের সম্পর্কের মতন প্রাগৈতিহাসিক,
বড্ড সেকেলে এই শব্দ দু’টি এবার বর্জিত হয়ে
‘সুশাসক’ ও ‘জনগণতন্ত্র’ শব্দের প্রচলন হোক।
আমাদের পূর্বপুরুষের আত্মারা অস্থির যন্ত্রণায় কাতর,
তারা বেশ বুঝতে পারছে বাহাদুর সমাজ একসময় কারসাজি করে স্বৈরশাসনের মোড়কে প্রজা শাসনের
রঙ্গমঞ্চে অস্থির দাপাদাপি করতো।
সাম‍্য,স্বাধীনতা ও গণতন্ত্রের জয়যাত্রা ঘোষিত
হোক সমূহ সমাজে,জনগণতন্ত্রে সাধারণ মানুষ
হয়ে ওঠুক প্রকৃত নিয়ন্ত্রক,বিশ্বপ্রেম ও মৈত্রীর অমোঘ বার্তা পৌঁছে যাক শহর ও গ্রামের হৃদয়ে অবলীলায়।
এবার সব রাজারা নিজস্ব আবর্ত থেকে
বেরিয়ে মিশে যাক জনদরবারে,অসহায়,নির্যাতিত,
বঞ্চিত মানুষের মিছিলে উঠুক রুটি রুজি আর শান্তির স্লোগান,আগুনে পরিশুদ্ধ হোক বর্বরতার সম্পর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host