শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রতিনিধি
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের সমন্বয়ে ২৯ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা ষ্টেডিয়ামে পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের সমন্বয়ে ২৯ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাধুবী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুনেচ্ছা খানম সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

২৯ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় পিরোজপুরের সকল কর্মকর্তাদের সন্তান এবং ৭টি উপজেলার সরকারি কর্মকর্তাদের ১শত ৮৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌর, বর্ষা নিক্ষেপ, উচ্চলাফ, দির্ঘলাফ, শর্টপুট সহ বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে প্রতিযোগীরা। পিরোজপুর জেলার কর্মকর্তাদের সন্তান প্রতিযোগীরা ৩৯টি এবং পিরোজপুর সদর উপজেলার সন্তান প্রতিযোগীরা ২১টি পুরস্কার জেতে বিজয়ীরা।


আপনার মতামত লিখুন :

One response to “পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানদের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত”

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/register-person?ref=IHJUI7TF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host