সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

আদিতমারী কুমড়ীর হাটে পাকা রাস্তাটি সংস্কারের অভাবে কাঁচা মাটি দিয়ে সংস্কার করছে 

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৫:২১ অপরাহ্ন

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ  লালমনিরহাটে আদিতমারী উপজেলার  কুমড়ীর হাটের গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের  সংলগ্ন হতে  শুরু করে আর,ডি,আর,এস মোড় হয়ে ০৩ নং কমলাবাড়ী  ইউনিয়ন পরিষদ পর্যন্ত দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ পাকা  রাস্তাটি সংস্কার না করায় জনসাধারণের চলাচলের  দুর্ভোগ পোহাতে হচ্ছে। উক্ত রাস্তাটি উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ এক যুগ পূর্বে পাকা রাস্তাটি  আদিতমারী উপজেলা এলজিইডি অফিস কর্তৃক পাকা করনের কাজ বাস্তবায়ন করেন । উত্তরবঙ্গের মধ্যে কাঁচামালের জন্য বিখ্যাত কমলাবাড়ী ইউনিয়ন এই ইউনিয়নের কাঁচামালের শতশত গাড়ী সহ স্কুল কলেজের ছাত্র/ ছাত্রীরা এই পাকা রাস্তা দিয়ে যাতায়াত করে উক্ত এলাকার সমাজ সেবক আনোয়ার ফারুক বিপুল বলেন সংস্কার না করায় পাকা রাস্তা দিয়ে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয় লোকজনদের নিয়ে ভাঙ্গন রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করতে কাঁচা মাটি দিয়ে পাকা রাস্তাটি ভরাট করতে হচ্ছে । সরজমিনে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় ভাঙ্গন পাকা রাস্তাটি কাঁচা মাটি দিয়ে ভরাট করছে । ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী বলেন জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের  সুযোগ করে  দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। এলাকা সচেতন মহল উপজেলা এলজিইডি অফিসের সাথে যোগাযোগ করলে দায়িত্ব কর্মকর্তাগন তাদের কে বলেন রাস্তা সংস্কারের বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না ।


আপনার মতামত লিখুন :

One response to “আদিতমারী কুমড়ীর হাটে পাকা রাস্তাটি সংস্কারের অভাবে কাঁচা মাটি দিয়ে সংস্কার করছে ”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.bh/en/register/person?ref=JHQQKNKN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host