শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৫:০২ অপরাহ্ন

শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি- পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মো. রুহুল আমিন (৩২) নামে পুলিশের এএসআই নিহত হয়েছেন। শনিবার রাত আনুঃ পৌনে ১১টায় নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন জয়পুরহাট জেলার ভূটিয়াপাড়া এলাকার আটঠোকা গ্রমের আলতাফ হোসেন ছেলে। তিনি পত্নীতলা থানায় এএসআই হিসেবে কমর্রত ছিলেন।

স্থানীয়রা ও পত্নীতলা পুলিশ সুত্রে জনাগেছে, শনিবার রাত আনুঃ পৌনে ১১টায় উপজেলার মধইল বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে পত্নীতলা থানায় আসার সময় ঘন কুয়াশার কারণে নজিপুর-সাপাহার সড়কের কঞ্চিপুকুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে যাওয়া দ্রুতগামী একটি ট্রাকটরের সাথে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবের সাথে যোগাযোগ করা হলে তিলি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহত রুহুল আমিনের মৃতদেহ পুলিশ উদ্ধার করে রবিবার নওগাঁ মর্গে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত”

  1. Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host