বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

সাংবাদিক এস রফিক’র বোনের ইন্তেকালে সাংবাদিক কল্যাণ সমিতির শোক

Reporter Name
Update : শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৩১ অপরাহ্ন

খুলনা প্রতিনিধি।। দৈনিক জন্মভূমি পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি, ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলামের বোন শাহিদা বেগম (৫৪) ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ শনিবার সকাল ৮.১০ মিনিটে খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ জোহর নামাজ বাদ ভদ্রদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার সহ অনেকে।
এদিকে সাংবাদিক এস রফিকের বোনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এরা হলেন সমিতির সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়ল,নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী,
অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, শেখ আব্দুস সালাম, জি এম ফিরোজ,গাজী মাসুম, মাহাবুর রহমান, সেলিম আবেদ,গাজী আব্দুল কুদ্দুস ও গাজী নাসিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host