শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের টেকেরহাটে প্রাইভেট হসপিটালের উদ্বোধন ঝিনাইদহে আ’লীগের মিছিলের ঘটনায় শেখ হাসিনাসহ ৫২ জনের নামে মামলা, গ্রেপ্তার-৫ প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে-প্রধানমন্ত্রী সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে জামায়াত- রাশেদ খাঁন লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ
নোটিশ
যে সব জেলা, উপজেলায় প্রতিনিধি নেই সেখানে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। বায়োডাটা সহ নিউজ পাঠান। Email: newssonarbangla@gmail.com

শৈলকুপায় শোবার ঘরে গোখরা সাপের ২০ বাচ্চা

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
Update : বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১:৪১ অপরাহ্ন

রয়েল আহমেদ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপায় চায়ের দোকানদার মুকুল হোসেনের শোবার ঘর থেকে গোখরা সাপের ২০ জ্যান্ত বাচ্চা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।
এলাকাবাসী চঞ্চল মাহমুদ জানান, খবর পেয়ে মুকুল হোসেনের বাড়িতে যাই। গিয়ে দেখি, মুকুলের টিন দিয়ে বানানো ও মেঝে মাটি দিয়ে তৈরি ঘর খনন চলছে। আর একে একে বের হচ্চে জ্যান্ত সব সাপের বাচ্চা।


চা দোকানি মুকুল হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে মাঝে-মধ্যে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায়। এখানে সেখানে কিল-বিল করে বেড়ায় বাচ্চাগুলো। আবার খুব দ্রুতই কোথায় যেন হারিয়ে যায়। পর পর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর আজ সকাল থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। তারপর শেষ পর্যন্ত ২০টি জ্যান্ত বাচ্চা পাওয়া যায়। তবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের বয়মে ভরে রাখা হয়েছে। পরে এলাকার ওঝা চিত্ত দাশকে খবর দেওয়া হয়। তিনি এসে জানান, এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ।
ওঝা চিত্ত দাশ জানান, এগুলো গোখরো সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ নামে এলাকায় পরিচিত। এগুলোর বয়স কমপক্ষে ১০ দিনের মতো হবে। এগুলো আমরা এখন নিয়ে যাবো। তবে যেহেতু এদের মাকে পাওয়া যায়নি এবং বাচ্চাগুলোও খুব ছোট সেকারণে বেশিরভাগই মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা বাচ্চা বেশ বড় এরা বাঁচতে পারে। তবে মানুষের নিরাপত্তার স্বার্থে এগুলো যেখানে সেখানে ছাড়া যাবে না। আর আমাদের এখানে এদের ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গাও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Uttoron Host